শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পরিস্থিতি সংঘাতে দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এই অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থায় খুলনায় কোনো নাশকতা হলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণপরিবহন বন্ধ করে সমাবেশকে বাধাগ্রস্ত করছে ক্ষমতাসীনরা। সমাবেশ উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতারা যেখানে অবস্থান করছেন সেখানেও পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযোগ করে তিনি আরও বলেন, ইচ্ছা করেই মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ