শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সড়কে দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৭ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৭ জন প্রাণ হারাচ্ছেন। এক বার্ষিক পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

আজ শুক্রবার (২১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক সংলাপে’ এ তথ্য জানানো হয়। যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশ ইনিশিয়েটিভ এবং সেবক ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টার।

সড়ক দুর্ঘটনার বার্ষিক পরিসংখ্যান বিশ্লেষণ করে গবেষক কাজী আবুল আল আতাহিয়া বলেন, গত এক বছরে দেশে পাঁচ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬ হাজার ২৮৪ জন নিহত এবং ৭ হাজার ৪৬৮ জন আহত হয়েছেন।

এছাড়া এসব দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হয়েছেন সাড়ে ১২ হাজার জন। মৃত্যুর হিসেবে দেশে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৭ জনের প্রাণহানি হয়েছে।

তিনি বলেন, আমরা করোনাভাইরাসের মতো মহামারি মোকাবিলা করতে পারি। অথচ সড়ক দুর্ঘটনা রোধে তেমনভাবে কাজ করছি না। এ বিষয়ে নজর দেওয়া দরকার। দুর্ঘটনা রোধে চালকদের নিরাপদে গাড়ি চালানোর প্রশিক্ষণ এবং তাদের সুষ্ঠু-সুন্দর জীবনের ব্যবস্থা করে দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. শামছুল হক বলেন, প্রশিক্ষিত ও দক্ষ চালক তৈরি করতে না পারলে দুর্ঘটনা আরও বাড়বে। চালককে আগে ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে। এরপর তাকে চালকের লাইসেন্স দিতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) আরও সচেতন হতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ