শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিএনপির সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির গণসমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেনস নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি।যাদের নামে ওয়ারেন্ট আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। পুলিশ তাদের নিয়মিত প্রক্রিয়ায় করছে। সম্মেলনকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ এর কারণ জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না কেন বন্ধ করেছে। বাস মালিকদের কিছু দাবি-দাওয়া কারণেই বাস চলাচল বন্ধ রয়েছে কি না তা আমি নিশ্চিত নই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ