শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বুধবার ঢাকা সফরে আসছে আইএমএফের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল বুধবার (২৬ অক্টোবর) ঢাকা সফরে আসছে। সফরকারী দলটি ৯ নভেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকায় অবস্থান করবে।

এ সময় তারা বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে।

শুক্রবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি এসব তথ্য জানিয়েছে। ঢাকায় আইএমএফ মিশনের প্রধান রাহুল আনন্দ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধিরা কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে সরকারের নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীজনের সঙ্গেও আলোচনা করবেন। বিবৃতিতে বলা হয়, এ প্রতিনিধি দলের মাধ্যমে ঋণ কর্মসূচি নিয়ে কথাবার্তা শুরু হবে। আগামী মাসগুলোতেও এ আলোচনা চলমান থাকবে।

করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের জেরে বাণিজ্য ঘাটতির কারণে দেশের রিজার্ভের ওপর চাপ তৈরি হয়। এ প্রেক্ষাপটে ডলার সাশ্রয়ে অভ্যন্তরীণ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিদেশি উৎস থেকে অর্থায়ন পাওয়ার চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশ আইএমএফের কাছ থেকে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ চায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ