শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে আজ রোববার (২৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালটিতে চারটি ইউনিটে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষের জন্য ৩৮টি ও নারীদের ২২ বেড রাখা হয়েছে। এছাড়া থাকছে ১৭ বেডের আইসিইউ ইউনিট। চাহিদা অনুযায়ী বেড আরও বাড়ানো হবে।

চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (২২ অক্টোবর) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত এ রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১১২ জনের মৃত্যু হলো।

শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৯২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ২৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৩ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৭৬ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৬ হাজার ৫১৩ জন রোগী।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, অনেকে ভালো চিকিৎসার জন্য ঢাকায় আসেন। তবে আমি মনে করি রোগীরা কিছুটা ভয় পেয়েও ঢাকায় আসেন। যেমন ফরিদপুর, চাঁদপুরসহ দেশের সব সরকারি হাসপাতালে ডাক্তার আছেন, তারা ডেঙ্গু সম্পর্কে জানেন। ঢাকার মধ্যে ডেঙ্গু চিকিৎসার জন্য যে গাইডলাইন আছে, ঢাকার বাইরের জন্য ঠিক একই রকম গাইডলাইন দেয়া আছে। এটাই যদি আমরা ভালোভাবে ফলো করি, তাহলে ঢাকামুখী রোগীর সংখ্যা কম হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ