শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

দেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

সোমবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। তাই বলতে চাই বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না।

তিনি বলেন, পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোনো সংকটে পড়বে না। দেশে কোনো হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না।

মন্ত্রী বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না— এটা কখনো হয় না। বিএনপি রেল লাইনে আগুন দিবে, বিদ্যুৎ লাইন কেটে দিবে, আমার ঘরে আগুন দিবে জীবন্ত মানুষ মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে আমরা চুপ করে বসে থাকবো। ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিলো তখন যেভাবে ঘরে ঢুকিয়ে ছিলাম যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গেয়েছিলো আগামীদিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ