শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

রাজধানীর যেসব এলাকায় মিলবে ৫৫ টাকায় চিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) দুপুরের পর থেকে ১১টি এলাকায় সাশ্রয়ী মূল্যে এ চিনি বিক্রি করা হবে।

এলাকাগুলো হলো— মালিবাগ রেলগেট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন, নিউমার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, শান্তিনগর বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, কাওরান বাজার, টিসিবি চত্বর এবং খামারবাড়ি ফার্মগেট।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, আজ রাজধানীর ১১টি এলাকায় সর্বসাধারণের জন্য চিনি বিক্রি করা হবে। এই প্রোগ্রাম সবার জন্য উন্মুক্ত। এছাড়াও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলমান বিক্রি কার্যক্রম অব্যাহত আছে।

এর আগে রোববার টিসিবির পক্ষ থেকে বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে টিসিবির পক্ষ থেকে সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টা থেকে চিনি বিক্রি কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। একজন ভোক্তা ৫৫ টাকা দরে স‌র্বোচ্চ এক কেজি করে চিনি কিনতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ