শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ থেকে সিলেট-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ এ রুটে প্রথম যাত্রা করবে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ বিমানের সিলেটের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে রোববার (২৩ অক্টোবর) বিমান বাংলাদেশের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তাহের প্রতি সোমবার এই রুটে একটি করে ফ্লাইট চলবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, সোমবার বিমানের ফ্লাইট বিজি-২৩৫ ঢাকা থেকে বিকেল ৪টা ৫০ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়। পরে একই ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। তবে ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে।

এ বিষয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সত্তার বলেন, ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে আগামী মঙ্গলবার দিবাগত রাত স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে। এরপর ফ্লাইটটি সিলেট থেকে বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ২৫ মিনিটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ