বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন কিশোরগঞ্জের মোজাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিবেদক>

কিশোরগঞ্জের সন্তান মোজাহিদুল ইসলাম শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন।

নেদারল্যান্ডস ভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে। ২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন।

জানা যায়, শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়। কিশোরগঞ্জের মোজাহিদুল ইসলামের বিষয়ে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়, মোজাহিদ একজন তরুন চেঞ্জমেকার।

শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করেন তিরি। সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ করে দেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে হাওরের শিশুদের সচেতন করার স্বীকৃতিস্বরূপ তাকে মনোনীত করা হয়। আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারটি ঘোষণা হওয়ার কথা রয়েছে।

মোজাহিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাওরঅধ্যুষিত মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে। বাংলাদেশে প্রথমবারের মতো ২০২০ সালে এই পুরস্কারটি জিতেছিল সাদাত রহমান। পুরস্কারটির মোট অর্থমূল্য একলাখ ইউরো, এটিকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক শিশুদের পদক হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: কিডস রাইটস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ