শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

নগরের প্রয়োজনে অবশ্যই সেতু ভবন ভাঙতে হবে: আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:‘নগরের প্রয়োজনে অবশ্যই সেতু ভবন ভাঙতে হবে’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘নিম্ন-আয়ের মানুষের আবাসন ও নাগরিক সুবিধাসমূহ : প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।

আতিকুল ইসলাম বলেন, এয়ারপোর্ট সড়কে চেয়ারম্যানবাড়ির সামনে সিটি ফরেস্ট ছিল, সেটা হত্যা করে কেন সেতু ভবন? সেতু ভবনের পাশে আবার বিআরটিএ ভবন করা হয়েছে। ড্যাপ ও নগর-পরিকল্পনায় এই জায়গাগুলোতে সিটি ফরেস্ট থাকলে এসব ভবন ভাঙতে হবে। নগরের প্রয়োজনে অবশ্যই সেতু ভবন ভাঙতে হবে।

নগরে অপরিকল্পিতভাবে স্থাপনা করা হচ্ছে বলে মন্তব্য করে মেয়র বলেন, এগুলো কেন? কার পরামর্শে হচ্ছে? নগরে কিছু করতে অবশ্যই সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ