শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

করোনা শনাক্ত ৩.৬০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২৪ ঘণ্টায় দেশে ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৬০ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক জন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৯৬ জন ঢাকা বিভাগের, ২ জন ময়মনসিংহ বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, ২০ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৪ জন খুলনা বিভাগের ও ২ জন সিলেট বিভাগের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ৪০৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭৯ হাজার ৯৪৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ