শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রিজার্ভের টাকা চিবিয়ে খাননি, গিলে ফেলেছেন: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সরকারের দুর্নীতির কারণেই দেশের অর্থনীতি সংকটে পড়েছে। রিজার্ভের টাকা প্রধানমন্ত্রী চিবিয়ে খাননি, গিলে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘যুব সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল পরিবহন ধর্মঘটের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সমাবেশে লোক দেখে ভয় পেয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সরকার।

এ সময় বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা জনগণের অধিকার কেড়ে নিয়ে লুটপাট করছে তাদের সহযোগিতা করে বাস বন্ধ করবেন না। মানুষের দুর্ভোগ না বাড়াতে পরিবহন মালিকদের ধর্মঘট থেকে সরে আসার আহ্বানও জানান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, গুলি করে বিএনপিকে দমন করতে চায় ক্ষমতাসীনরা। তা হতে দেবে না নেতাকর্মীরা। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। তাদের অধীনে নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন করতে হবে বলেও জানান তিনি।

দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে সরকার খেলেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, খেলা হতে হবে লেভেল প্লেইং ফিল্ডে। অন্যথায় কোনো খেলা খেলতে দেয়া হবে না ক্ষমতাসীনদের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেই পরে নির্বাচনী খেলা হবে দেশে। অন্যথায় এ দেশের মানুষ হাসিনাকে খেলতে দেবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ