শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

লালবাগ থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অফিসের ভিতরে ঢুকে সাড়ে চার লাখ টাকা লুটপাট ও মারধরের অভিযোগে রাজধানীর লালবাগ থানার ওসি এমএস মুর্শেদসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে মো. বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- লালবাগ থানার উপপরিদর্শক তারেক নাজির, তারেক আজিজ, মো. আতোয়ার হোসেন ও কৃষ্ণ চন্দ্ৰ মিত্র। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও তিন পুলিশকে আসামি করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ অক্টোবর লালবাগ থানার পৃথক দুই মামলায় বিল্লাল হোসেনকে আসামি বানিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে ভুক্তভোগী বিল্লালকে গ্রেফতার করতে লালবাগ ইয়াছিন সমবায় সমিতি লিমিটেড অফিসে যায় পুলিশ। এ সময় আসামিরা তার অফিসের টেবিলের ড্রয়ারে সংরক্ষিত চার লাখ ৫০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, সিসি ক্যামেরার ডিবিআর ও গুরুত্বপূর্ণ কাগজপত্রা ড্রয়ারের তালা ভেঙে লুটপাট করে নিয়ে যায়। ভুক্তভোগী প্রতিবাদ করলে আসামিরা তাকে মারধর এবং গালাগাল করে।

আরও বলা হয়, গ্রেফতারের সাত দিন পর বিল্লাল আদালত থেকে দুই মামলায় জামিন পেয়ে অসুস্থ হয়ে পড়েন। গত ২২ অক্টোবর তিনি লালবাগ থানায় যোগাযোগ করে ওই টাকা এবং স্বর্ণালঙ্কারের বিষয়ে জানতে চান। তখন আসামিরা পুনরায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেয়। তাকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয় এবং হুমকি দিয়ে বলে, ‘তুই যা পারিস করিস’।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ