শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

‘খালেদা জিয়া ক্ষমতায় আসলে ১৭ টাকায় চাল খেতে পারব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আজকে দেশ দুর্ভিক্ষের মুখোমুখি, খালেদা জিয়া ক্ষমতায় আসলে আমরা ১৭ টাকায় (প্রতি কেজি) চাল খেতে পারব’ বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আজ শনিবার বিকেলে আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করা লক্ষ্যে মাদারীপুরের রাজৈর আয়োজিত প্রস্ততি সভায় এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘জনগণ শেখ হাসিনার সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এ কারণে বিএনপি সমাবেশে এত জমায়েত হচ্ছে। জনগণ এখন ৭০ টাকায় চাল কিনছে। তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তারা গ্যাস চায়, বিদ্যুত চায়, তারা তিনবেলা খেয়ে-পরে বাঁচতে চায়। ছেলে-মেয়েদের স্কুল কলেজে পাঠাতে চায়। কিন্তু এখন তা তারা পারছে না।এত উন্নয়ন কোথায় গেল?। কোথায় গেল সিঙ্গাপুর, মালোয়েশিয়া, ব্যাংকক?

রাজৈরের প্রবাসী আতিকুর রহমানের বাড়ির পাশের মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ