শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে সরকার: তাজুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ২০১৯ সাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ২০২০ সালে সফলতা দেখাতে সক্ষম হয়েছি তুলনামূলকভাবে। ২০২২ সালে পরিস্থিতির অবনতি লক্ষ্য করছি। যদিও পাশের দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে সরকার।

রোববার (৩০ অক্টোবর) সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধ ২০২২ সালের পঞ্চম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ডেঙ্গুতে বাংলাদেশে ২৬ অক্টোবর পর্যন্ত ৩৩ হাজার ৯৩০ জন আক্রান্ত হয়েছে। অন্য দেশগুলোর তুলনায় তা কম হলেও আমরা আরও ভালো করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।

তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাস যেমন বিদেশ থেকে এসেছে ডেঙ্গু তেমনি বাহনে চড়ে বাংলাদেশ চলে আসে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। তবে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

শনিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ জনে। অন্যদিকে নতুন করে আরও ৮৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তসহ বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ৫৯৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ