বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

অক্টোবর মাসে ৩৬৮ নারী-শিশু নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অক্টোবর মাসে দেশে ৩৬৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। যার মধ্যে ধর্ষণের ঘটনা ৬১টি।

আজ সোমবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ তথ্য জানিয়েছে।

অক্টোবর মাসে চারজন শিশু, ২২ জন কিশোরী ও ৪৫জন নারীসহ মোট ৭১ জন আত্মহত্যা করেছেন। ৪ শিশু ও কিশোরী ও ১ নারী অপহরণের শিকার হয়েছেন।

অপরদিকে ১ শিশু, ৭ কিশোরী ও ৩ নারী নিখোঁজ রয়েছেন। এছাড়া ১৪ জনের অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৮৯ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এমএসএফ মনে করে, নারী ও শিশুদের প্রতি সহিংসতারোধে কার্যকর ভূমিকা লক্ষ্যণীয় নয়, যে কারণে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। সমাজে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক সুরক্ষায় সরকারের নজরদারি জোরদার করা প্রয়োজন।

এমএসএফ’র পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে অন্তত ১৫টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে ৩ নিহত ও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। চুরি, ডাকাতি, ছিনতাই সন্দেহে ও নারীঘটিত কারণে গণপিটুনির ঘটনাগুলো সংঘটিত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ