শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

সংশোধিত সরকারি চাকরি বিল প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংশোধিত সরকারি চাকরি বিল-২০২২ পাসের জন্য বিগত অধিবেশনে উত্থাপিত বিল প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার (৩১ অক্টোবর) সংসদের কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী বিলটি প্রত্যাহারের আবেদন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে কণ্ঠভোটে বিল প্রস্তাবের প্রস্তাবটি পাস হয়।

এর আগে গত ২৯ আগস্ট জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিলটি সংসদে তোলেন। পরে তা সংসদীয় কমিটিতে পাঠনো হয়। তবে বিলটি প্রত্যাহারের কোনো কারণ বলেননি প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত সরকারি চাকরি আইনের একাধিক ধারা নিয়ে বর্তমানে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

এদিকে সোমবার সংসদে ঢাকা, খুলনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন বোর্ডগুলো রহিতকরণে সংসদে বিল তোলা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক উন্নয়ন বোর্ড আইনগুলো (রহিতকরণ) বিল ২০২২ উত্থাপন করলে তা আইনমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

এই রহিতকরণ বিল পাস হলে আইন অনুযায়ী খুলনা বিভাগ উন্নয়ন বোর্ড, রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড, ঢাকা বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জেলা উন্নয়ন বোর্ড, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট উন্নয়ন বোর্ড এবং উন্নয়ন বোর্ড লজ (রহিতকরণ) রহিত হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ