শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

চলতি মাস থেকেই লোডশেডিং কমবে: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি লোডশেডিং নভেম্বর থেকেই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা বিদ্যুৎ-গ্যাস সাশ্রয় করছি। সবারই কিন্তু কষ্ট হচ্ছে, এটা আমরা অস্বীকার করছি না।

তিনি বলেন, লোডশেডিং কমে এসেছে। এ মাস থেকে আরও কমা শুরু হবে। আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সমস্যা হবে বলে মনে করছি না। আমরা আস্তে আস্তে ভালো অবস্থানে যাব।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভোলার শাহবাজপুরের টবগী-১ অনুসন্ধান কূপ থেকে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এই হারে ৩০ থেকে ৩১ বছর গ্যাস উৎপাদন সম্ভব হবে।

তিনি বলেন, ২০২৩ সালের জুনের মধ্যে পর্যায়ক্রমে আরও দুটি কূপ খনন কার্যক্রম শেষ হবে। প্রকল্পের মোট তিনটি কূপ থেকে দৈনিক ৪৬ থেকে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন সম্ভব হতে পারে।

দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানের লক্ষ্যে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে পেট্রোবাংলা ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ