শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

দুই দিন আগেই বিএনপির মহাসমাবেশস্থলে হাজার হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির বিভাগীয় সমাবেশের দুই দিন আগে মিছিল-স্লোগানে সরগরম হয়ে উঠেছে বরিশাল বঙ্গবন্ধু উদ্যান।

আজ বৃহস্পতিবার খুব ভোর থেকেই বিভাগের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেন সমাবেশস্থলে। রাতে প্রায় পুরো মাঠই ভরে যায় মানুষে।

এছাড়া উদ্যানে একদিকে চলছে মঞ্চ নির্মাণের কাজ। অন্যদিকে ব্যানার ফেস্টুন লাগাচ্ছেন নেতাকর্মীরা। আর দলে দলে নেতাকর্মীরা মিছিল স্লোগান দিয়ে উত্তপ্ত করে রেখেছেন পুরো উদ্যান। স্লোগানে সরকারবিরোধী বক্তব্য ও খালেদা জিয়ার মুক্তির কথা বলা হচ্ছে।

পটুয়াখালীর গলাচিপা থেকে আসা যুবদল কর্মী সাদিকুর রহমান জানান, বাস চলাচল বন্ধ ঘোষণা করায় ২ দিন আগেই বরিশালে এসেছি। কোনো হোটেল খালি না থাকায় এক আত্মীয়ের বাসায় উঠেছি।

বরগুনা থেকে আসা আরেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম জানান, নেতাকর্মীদের নিয়ে বুধবার রাতেই বরিশালে এসেছি। ২ দিন আগে থেকে হোটেল বুকিং দিয়ে রাখায় কোনোরকম রুম পেয়েছি।

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু জাফর দিদার বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকায় কোনোরকম নৌকা দিয়ে ফেরিতে পার হয়ে বরিশাল পৌঁছেছি। তাও আমাদের অনেক নেতাকর্মীদের ফেরির স্টাফরা জোর করে নামিয়ে দিয়েছেন।

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মোসলে উদ্দিন সিকদার জানান, কোথাও কোনো হোটেল খালি পাইনি। আজ রাতে নেতাকর্মীদের নিয়ে মাঠেই থাকব। জানি হোটেলে খাবার থাকবে না। এজন্য আমাদের নেতারা মাঠে খাবারের ব্যবস্থা করবেন।

গণসমাবেশ বাস্তবায়ন কমিটির মিডিয়া উপকমিটির সদস্য সচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, আওয়ামী লীগের অপকৌশলের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের পালটা জবাব হচ্ছে ২ দিন আগেই মাঠে আসছেন তারা। এরা সমাবেশের লোক হলেও এখনো মূল ঢল নামেনি।

তিনি বলেন, সরকার কোনো বাধা সৃষ্টি করে বরিশালের গণসমাবেশ বানচাল করতে পারবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ