শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

এবার বরিশাল-ঢাকা রুটের লঞ্চ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল-ঢাকা নৌ-রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে কোনো লঞ্চ ছাড়বে না বলে জানিয়েছেন কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস।

তিনি জানান, শুক্রবার হওয়ায় যাত্রী নেই। তাই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যে যাত্রী পাওয়া যাবে তাতে লঞ্চের ব্যয় উঠবে না। আর্থিক ক্ষতি করে তো চালাব না। একইভাবে ঢাকা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসবে না।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, বিকেল পর্যন্ত কোনো লঞ্চের কাউন্টার খোলেনি। ঢাকা যাত্রার জন্য যে প্রস্তুতি নেয়ার প্রয়োজন তাও এখন পর্যন্ত নেয়া হয়নি। লঞ্চ কেন যাবে না, কোনো মালিক তাদের জানায়নি। তাই তারাও জানেন না কেন লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না।

বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কোনো মালিক আমাদের জানায়নি লঞ্চ চলবে না। কিন্তু শুনতে পেয়েছি বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। ঢাকায় খবর নিয়েছি। সেখান থেকেও বরিশালের উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসবে না।

সরেজমিনে বরিশাল নৌ-বন্দরে গিয়ে দেখা গেছে, ঘাটে ‘পারাবাত-১৮’, ‘মানামী’, ‘সুরভী-৯’, ‘শুভরাজ’ ও ‘প্রিন্স আওলাদ-১০’ রয়েছে। প্রতিটি লঞ্চের প্রবেশ পথ বন্ধ।

এর আগে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে সকাল ৬টা থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রাখে বাস মালিক সমিতি।

এর আগে ভোলা-বরিশাল রুটে নৌযান, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার দুপুর থেকে নগরেন চরকাউয়া, বেলতলা খেয়াঘাট থেকেও খেয়া পারাপার বন্ধ করে দেওয়া হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ