আওয়ার ইসলাম ডেস্ক: রাহবরে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)এর জীবনে ঘটে যাওয়া অজানা সব তথ্য সম্বলিত জীবনীগ্রন্থ 'অজানা কহিনী' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সাভার দারুল আমানের মুহাদ্দিস মুফতি আমিনুল হক আমিনী সংকলিত ও মারজানুল বারী সিরাজী সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস আল্লামা কাসেমী (রহ.) এর সাহেবজাদা মুফতি জাবের কাসেমী। যৌথ সঞ্চালনা করেছেন বইটির সম্পাদক মাওলানা মারজানুল বারী সিরাজী ও তরুণ লেখক মাওলানা নূর হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাকের তেলাওয়াত করেন হাফেজ নূরুল আমিন। এরপর মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করে উপস্থিত দর্শকদের হৃদয় আকর্ষণ করেন সাড়াজাগানো সংগীত শিল্পী মাহমুদ হুযাইফা ও মাজহারুল ইসলাম।
শুক্রবার (৪ নভেম্বর) বাদ আসর রাজধানীর ইসলামী বইমেলা প্রাঙ্গণ বায়তুল মুকাররম দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা কাসেমী (রহ.)এর সহোদর আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী, কওমি টুপি ঘরের স্বাধিকারী মুফতি গোলাম মাওলা, মাওলানা শামসুর রহমান, উত্তরা বায়তুস সালামের মুহাদ্দিস মুফতি আল আমিন কাসেমী, ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, সালামবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুর রশীদ, মাওলানা সুলাইমান মাদানী, মাওলানা ইমামুদ্দীন হামদুল্লাহ, মুফতি আবদুল্লাহ ফিরোজী,মুফতি রহমতুল্লাহ কাসেমী, মাওলানা নাসিম আরাফাত, মাওলানা মুহাইমিনুল ইসলাম ফাহাদ, মুহাম্মাদ রনি, মুফতি শাহাদাত কাসেমী, মুফতি মাহমুদুল হাসান, মুফতি জুবাইদুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী ছিলেন একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের বহু সাইট ছিলো। এক মজলিসে সবগুলো সাইট নিয়ে আলোচনা করা অসম্ভব। তিনি বলেন, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ আমাকে বলেছেন, মাওলানা! কিতাবের মধ্যে মুজাহাদার একটা অধ্যায় আমরা ছাত্রদের পড়াই এবং নিজেরাও পড়ি কিন্তু আমার কাছে মুজাহাদার বাস্তব নমুনা à¦