মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক আহসান-উল-আম্বিয়াি এ তথ্য নিশ্চিত করেছেন।

মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৯ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ জন, ‘সি’ ইউনিটে ৪৩৩ জন স্থান পেয়েছেন। এই তালিকায় স্থানপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলসহ ভর্তিচ্ছুদের সর্বনিম্ন নম্বর ‘এ’ ইউনিটে ৮২ দশমিক ৬৯, ‘বি’ ইউনিটে ৮০ দশমিক ১৩ ও ‘সি’ ইউনিটে ৮২ দশমিক ৫৯ নম্বর।

আহসান-উল-আম্বিয়া জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হবে।

শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১১ নভেম্বরের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭-১২ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। এছাড়া, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য গুচ্ছের ও স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ