শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

আর কোনো মেগা প্রকল্প নয়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে আর কোনো মেগা প্রকল্প নয়।

রোববার সকালে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় বিআরটি প্রকল্পের কাজের জন্য সৃষ্ট দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে, এই প্রকল্পে আর দুর্ভোগ হবে না।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশে কোন মেগা প্রকল্প করেনি। কোন উন্নয়ন হয়নি। কারা ক্ষমতায় যাবে আর কারা সেফ এক্সিট নেবে তা জনগণই সিদ্ধান্ত নেবে, আপনারা নির্বাচনে আসুন।

সকাল ১১টার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেন। আর এতে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মী ও যানবাহন চালকরা। ফ্লাইওভারের ঢাকামুখী লেন চালু হওয়ায় গাজীপুরসহ ৩৭টি জেলার মানুষ উপকৃত হবে।

বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটি নির্মাণ হলে এটিই হবে গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকায় চলাচলকারী দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধব প্রথম গণপরিবহন ব্যবস্থা।

২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ৪.৫ কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার, ৬টি এলিভেটেড স্টেশন, ১০ লেনের টঙ্গী সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ দশমিক ৩২ কোটি টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ