শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

বিপিসি’র ৪৭২ কোটি টাকার বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ৪৭২ কোটি টাকা ‘আত্মসাৎ ও অনিয়মের’ বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ প্রতিবেদন নজরে আনার পর রোববার (৬ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন।

আগামী ২০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বিপিসি ও অডিটর জেনারেলকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে প্রতিবেদনটি নজরে আনেন দুদকের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ৪ নভেম্বর দ্যা ডেইলি স্টারে বিপিসির ৪৭২ কোটি টাকার অনিয়মের সংবাদ প্রকাশিত হয়। সে সংবাদে বিপিসির অনিয়মের চিত্র উঠে আসে। পরে সে প্রতিবেদনটি আদালতের নজরে আনলেন দুদক আইনজীবী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ