শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে লিবিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান নিতে চায় লিবিয়া। অন্যদিকে লিবিয়ার জমি লিজ নিয়ে চুক্তিভিত্তিক চাষাবাদে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

গতকাল রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত লিবিয়ার নতুন রাষ্ট্রদূত আব্দুল মুতালিব সুলিমান। এ সময় উভয়পক্ষ নিজেদের আগ্রহের কথা জানান।

বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার প্রস্তাব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি লিবিয়ার রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ বৈধ অভিবাসন সমর্থন করে। অবৈধ অভিবাসন রোধে লিবিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়।

তিনি লিবিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অব্যাহত সহায়তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসামান্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক আরও উন্নত করতে চায়। বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহ্যবাহী ও বন্ধুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে, দুই দেশের জনগণের সুবিধার্থে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানো হবে।’

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও লিবিয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদেশে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার প্রস্তাব দেন। লিবিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাব করেন। তিনি লিবিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ করার অনুরোধ করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ