শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মিশরে সংবর্ধিত হলেন মাওলানা ওবায়দুল্লাহ আযহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সৃজনশীল প্রকানা প্রতিষ্ঠান মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী বিশিষ্ট আলেম ও সমাজ সেবক মাওলানা ওবায়দুল্লাহ আযহারী।

গত শনিবার (৫ নভেম্বর) ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ এর পক্ষ থেকে মিশর সফরে থাকা মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী বিশিষ্ট আলেম ও সমাজ সেবক মাওলানা ওবায়দুল্লাহ আযহারীকে এ সংবর্ধনা দেয়া হয়।

জানা যায়,‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’ মিশরে অবস্থানরত মেধাবী ছাত্রদের সামাজিক সংগঠন। আল আজহারের বিভিন্ন শাখায় ঈর্ষণীয় সাফল্যের পাশাপাশি শিক্ষা-সংস্কৃতিমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে এ সংগঠনটি। ইতিমধ্যে তাদের পরিচিতি ও কার্যক্রম মিশরের গন্ডি পেড়িয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। উলামায়ে দেওবন্দের আদর্শ ধারণ করে আজহারের চেতনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে সোসাইটির পরিকল্পনা প্রশংসা পাওয়ার যোগ্য বলে মনে করেন অনেকে।

মাওলানা ওবায়দুল্লাহ আযহারী বলেন, আমরা মিশর থেকে চলে আসার বেশ কিছুদিন পরে সংগঠনটির যাত্রা শুরু হলেও এরকম একটা জমায়েতের স্বপ্ন আমরাও দেখেছিলাম।

আজ এতো বছর পর সেই স্বপ্নের সমুজ্জ্বল বাস্তবায়নের কিছু নমুনা দেখে আশান্বিত হই। দূর প্রবাসে বসেও স্বদেশকে নিয়ে যারা ভাবে, বহুমুখী বাধাবিপত্তি পাড়ি দিয়ে উচ্চশিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে এমন এক‌টি কাফেলার সাথে সম্পৃক্ততা একই সাথে আনন্দ ও গর্বের।

আমি সোসাইটির সকল স্তরের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাদের সার্বিক কল্যাণ দান করুন। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত অগ্রজ-অনুজ আযহারী ভাইদেরকে সোসাইটির লক্ষ্য-উদ্দেশ্য ও পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সহযাত্রী হওয়ার আহবান করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ