শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

“জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেশিশক্তি কিংবা বন্দুকের নল দেখিয়ে নয়, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, দেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালোবেশে ভোট দিয়ে বারবার নির্বাচিত করছে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই।

আজ বুধবার দুপুরে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া ও আছমত আলী খান ফাউন্ডেশনের আয়োজনে ৫ দিনব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি চিকিৎসা ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুনলাম বিএনপি ঢাকায় লাখ লাখ মানুষ নিয়ে সমাবেশ করবে। তারা সেখানেই সরকার গঠন করবে। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করলে, জনগণের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।’

তিনিবলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের কথা বিশ্বাস করেন। এ জন্য দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই। সারা বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ