মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


সোহরাওয়ার্দীতে বিশাল শোডাউনের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ লোক জমায়েতের লক্ষ্য নির্ধারণ করেছে সংগঠনটি।

সমাবেশে অন্তত ১ লাখ নেতাকর্মী নিয়ে উপস্থিত থেকে প্রকাশ্যে ফের রাজনৈতিক তৎপরতার জানান দিতে চান ক্যাসিনোকাণ্ডে ব্যাপক আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া। নিজেদের আলাদা উপস্থিতি জানান দিতে লাল টি-শার্ট পরবেন তারা।

জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে (১১ নভেম্বর) সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষ্যে দিনটিতে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে সংগঠনটি।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি থাকবেন। ১০ লাখ লোকের জমায়েতের মধ্য দিয়ে এই কর্মসূচিতে বড় শোডাউন দিতে চায় সংগঠনটি। সংগঠনটির শীর্ষ নেতারা বলছেন-এ সমাবেশ হবে তারুণ্যের, সাহসের। সমাবেশ হবে সন্ত্রাসের বিরুদ্ধে।

এদিকে যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের সব নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা করছেন, যুবলীগের সুবর্ণজয়ন্তীর মধ্য দিয়ে যুব সমাজের সংগ্রামী চেতনার ধারা আরও শানিত ও বেগবান হবে। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের যুবদের বুকে অদম্য শক্তির বহ্নিশিখা প্রজ্বলিত করে গেছেন। যে প্রেরণা তিনি জুগিয়ে গিয়েছেন, সেই প্রেরণায় উজ্জীবিত হয়ে যুবলীগ যুবসমাজকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে।

দীর্ঘ লড়াই-সংগ্রাম আর হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে দেশের বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে যুবলীগ। তবে গত কয়েক বছরে ক্যাসিনো কেলেঙ্কারি, চাঁদা ও টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য, অনুপ্রবেশসহ নানা অপকর্মে ভাবমূর্তি সংকটে পড়েছিল সংগঠনটি। সেই কলঙ্ক ঘুচিয়ে সংগঠনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

২০১৯ সালের সপ্তম কংগ্রেসে আসে নতুন নেতৃত্বে। চেয়ারম্যান পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাইনুল হোসেন খান নিখিল। তাদের নেতৃত্বে গত প্রায় তিন বছরে কলঙ্ক ঘুচিয়ে শুদ্ধ পথে যাতà§