শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না: মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এখন চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে সিংহজানী হাইস্কুল মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘অতীতে সবাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন। একমাত্র আওয়ামী লীগ এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ যা বলে, তা করে। শেখ হাসিনা যা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাই করেন। বাংলাদেশে কিছু রাজনৈতিক কবিরাজ আছে, যারা দেশের দুঃসময়ে ভবিষ্যতবাণী করেন। শেখ হাসিনা এসব রাজনৈতিক কবিরাজদের এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।’

তিনি বলেন, ‘ছয় দফা প্রশ্নে মানুষ বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিল। বঙ্গবন্ধু মানুষকে মুক্তি দিয়েছেন। আপনারা আলোকিত ও উন্নত দেশের স্বার্থে শেখ হাসিনাকে ভোট দেবেন, তিনি দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে। অতীতে অনেক সরকার ক্ষমতায় ছিল। কিন্তু নারীর ক্ষমতায়ন শব্দটি পত্রিকায় আসা শুরু হয়েছে শেখ হাসিনার আমলে। এখন আর দেশে চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না।’

মতিয়া চৌধুরী বলেন, ‘যেখানে নিজেদের থাকার জায়গা হয় না, সেখানে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন শেখ হাসিনা। তিনি চাইলে তাদের বিজিবি-আর্মি দিয়ে বিতাড়িত করতে পারতেন। কিন্তু তিনি মানবতার মা, তা করেননি। যারা বর্ণচোরা, দিনে স্বাধীনতার কথা বলে, রাতের অন্ধকারে জামায়াতের সঙ্গে আঁতাত করে, তাদের প্রতিরোধ করতে হবে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ