শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

মুফতি নূরুল আমীনের ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ির প্রিন্সিপাল মুফতি নূরুল আমীনের ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসান শোক প্রকাশ করেছেন।

আওয়ার ইসলামে পাঠানো এক শোক বার্তায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার শায়খুল হাদীস মুফতী নূরুল আমীনের ইন্তেকালে গভীর শােক প্রকাশ করেছেন উত্তরবঙ্গে সফররত বাংলাদেশ কওমী মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

উত্তরবঙ্গ হতে এক শােকবার্তায় তিনি বলেন, মুফতী নূরুল আমীন রহ. ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। কওমী সনদের স্বীকৃতি বাস্তবায়নে মুফতী নূরুল আমীন রহ. উল্লেখযােগ্য অবদান রেখেছেন। তার মেধা ও কর্মদক্ষতায় দেশের কওমী অঙ্গনে ব্যাপক কল্যাণ সাধিত হয়েছে।

আল্লাহ তায়ালা তার দ্বীনি খেদমতগুলাে কবুল করুন এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ