শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইসি থেকে এনআইডি নিতে চাইলে সরকারের সময় লাগবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিতে চাইলে সরকারের সময় লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

আজ সোমবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার।

আলমগীর বলেন, ‘আমরা ধারণা করছি সরকার এনআইডি এখান থেকে নিতে চাইলে বেশ সময় লাগবে। আগামী নির্বাচনের আগে হয়তো এটা সম্ভব হবে না। সরকার এটা নিয়ে গেলে কমিশন ভোটার কার্ড করে ফেলবে। এজন্য এনআইডি রাখা না রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতির কাছে কমিশন থেকে চিঠি দেওয়া হচ্ছে।

চিঠিতে কি উল্লেখ থাকবে জানতে চাইলে তিনি বলেন, চিঠিতে কি উল্লেখ থাকবে সে বিষয়ে বলা হয়নি। এ বিষয়ে তারা (ইসি কর্মকর্তারা) আমাদের কাছে আবেদন করেছেন, তাদের বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি দিচ্ছি।

এখানে থাকুক নাকি চলে যাক, কমিশন কি চায়? জানতে চাইলে ইসি আলমগীর বলেন, কমিশনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, সিদ্ধান্তও হয়নি। এটি এখানে থাকবে নাকি চলে যাবে সেটি বিবেচনা করতে বলা হয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এনআইডি এখানে থাকলে কিছু ভালো দিক আছে। আবার জিনিসটি হলো সরকারের। আমাদের কাছে দিয়ে রেখেছে আবার নিয়ে যেতে চায়। প্লাস মাইনাস অনেক বিষয় আছে। যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, আমাদের অভিভাবক, সরকারেরও অভিভাবক, তাই ওনার কাছেই পাঠাচ্ছি। তিনি যেটা ভালো মনে করবেন, সেটাই সিদ্ধান্ত দেবেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ