শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিএনপি গণতন্ত্রের নামে দেশবাসীকে ধোঁকা দিতে চায় : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের ভেতর ন্যূনতম গণতান্ত্রিক চর্চা না করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নামে দেশবাসীকে ধোঁকা দিতে চায়। তারা আসলে অতীতের হাওয়া ভবনের দৌরাত্ম্য ফিরিয়ে আনতে আন্দোলন করছে।’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে আজ সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রচার-প্রকাশনা ও বাজেট উপকমিটির প্রস্তুতি সভায় যোগ দিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশে অবস্থানরত বিদেশিদের ডিনার পার্টিতে যোগ দিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করাই দলটির প্রধান কাজ। এছাড়া বিশ্ব মন্দার প্রভাবে দেশের কিছু মানুষের দুঃখ দুর্দশা উসকে দিয়ে, সরকারবিরোধী আন্দোলন জমাতে চায়।’

সম্মেলনকে কেন্দ্র করে কাউকে অতি উৎসাহী ভক্ত সাজতে নিষেধ করে ওবায়দুল কাদের বলেন, ‘দলের নেতাকর্মীদের মনের খবর আমাদের সভাপতি শেখ হাসিনার চেয়ে কেউ বেশি জানেন না। তিনি কাউন্সিলরদের মনের খবর ও জীবনের খবর, এমনকি তারা কীভাবে চলছে, কে অসুস্থ, কার আর্থিক সচ্ছলতা নেই- সব খবর রাখেন। তাই দলের নেতৃত্ব নির্বাচনে সভাপতি শেখ হাসিনার বিকল্প নেই।’

কখনোই প্রার্থিতার মধ্যে ছিলেন না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এসব প্রার্থিতার মধ্যে কখনও ছিলাম না। তাই আমার অতি উৎসাহী ভক্ত হয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আমি ভালো আছি। নেত্রী আমাকে যে দায়িত্ব দেবেন, যেখানে রাখবেন, আমি সেটাই করব।’

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক সাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ