শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

প্রকাশিত হয়েছে দেওবন্দ মুহতামিম আল্লামা নুমানির ‘আঁধারে আলোর প্রদীপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি বর্তমান বিশ্বের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নুমানির নন্দিত গ্রন্থ ‘আঁধারে আলোর প্রদীপ’ প্রকাশিত হয়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উলামায়ে কেরাম ও ছাত্রদের করণীয় বর্জণীয় নিয়ে গত রমজানে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদে এক ঐতিহাসিক ভাষণ দেন।

যা পরবর্তীতে ‘বায়াবা কি শবে তারিক মে কিনদিলে রাহবানি’ প্রকাশিত হয়ে উলামায়ে কেরামের মাঝে আশার আলো সঞ্চার করে। নিজেদের আত্মশুদ্ধি ও দায়িত্ব কর্তব্য পালন, আল্লাহমুখিতায় ধাবমান ও প্রয়োজনে কুওয়াহ সঞ্চয়ের এক হৃদয় জাগানিয়া আহ্বান করেছেন কালের এ মনীষী। তিনি তার সে বয়ানে আকাবির আসলাফের কর্মপন্থাও তুলে ধরেন।

তার সে বয়ান ও সাম্প্রতিক সময়ে তরুণ আলেমদেরকে দেয়া আরেকটি বয়ানসহ দুটি বয়ানের বাংলা সংকলন হচ্ছে ‘আঁধারে আলোর প্রদীপ’। এ সংকলনের বাংলা রূপায়ন করেছেন আল্লামা নুমানির মুরিদ, আস্থাভাজন শিষ্য, বিশিষ্অট অনুবাদক জামিয়া কারিমিয়া আরাবিয়ার (রামপুরা) শিক্ষক আবুল ফাতাহ কাসেমি। এ গ্রন্থটিকে বাংলা অনুবাদ সাহিত্যের এক নতুন সংযোজন বলে মনে করছেন দেশের বিজ্ঞ আলেমগণ।

নবীন আলেম, উলামা তলাবা ও সাধারণ পাঠকদের জন্য এ গ্রন্থ অন্ধকারে আলোর প্রদীপের কাজ করবে ইনশাআল্লাহ। আগামী 19 নভেম্বর শনিবার ঢাকার বসিলায় জামিয়াতুল হাসানাইনে (মাদরাসায়) আল্লামা নুমানির হাতেই মোড়ক উন্মোচন হবে এ গ্রন্থটির। সেখানে দেশের বিদগ্ধ উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাবাজারের নুরুল কুরআন প্রকাশনী (01912957522)। রকমারিসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে ইতোমধ্যে তথ্যবহুল এ গ্রন্থটি পাওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ