শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

এক বছরে ভারত গেছেন আড়াই লাখ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশি পর্যটকদের কাছে চিকিৎসা, ভ্রমণ ও ছুটি কাটানোসহ নানা কারণে ভারত বেশ জনপ্রিয়। আজ বুধবার (১৬ নভেম্বর) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা মহামারিসহ নানা বিধিনিষেধের মধ্যেও ভারতে গেছেন প্রায় আড়াই লাখ বাংলাদেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে ১৫ লাখেরও বেশি বিদেশি নাগরিক ভারত ভ্রমণ করেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ভারতে গেছেন মার্কিন নাগরিকরা, তাদের সংখ্যা ৪ লাখ ২৯ হাজার। এরপর দ্বিতীয় অবস্থানেই রয়েছে বাংলাদেশ। করোনার নানা বিধিনিষেধের মধ্যেও সে বছর বাংলাদেশ থেকে ভারতে যান ২ লাখ ৪০ হাজার বাংলাদেশি।

যদিও ভারতীয় কর্মকর্তারা বলছেন, কোভিড-১৯ ভাইরাসের ব্যাপক সংক্রমণের সেই বছরটিতে বাইরে থেকে ভারতে ভ্রমণের সময় নানা বিধিনিষেধের পাশাপাশি ভিসা ইস্যুর ব্যাপারেও বাড়তি কড়াকড়ি ছিল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ২০২১ সালে ভারতে ভ্রমণ করা ১৫ লাখেরও বেশি পর্যটকের মধ্যে ৭৪.৩৯ শতাংশই এসেছেন ১০টি দেশ থেকে। আর বিশ্বের বাকি দেশগুলো থেকে দেশটিতে ভ্রমণ করেন ২৫.৬১ শতাংশ পর্যটক।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫ লাখ ২৪ হাজার ৪৬৯ জন বিদেশি নাগরিক ভারত সফর করেছেন বলে জানিয়েছেন পিটিআই। এই সময়ের মধ্যে একক কোনো দেশ থেকে সর্বাধিক সংখ্যক বিদেশি হিসেব ভারতে যান মার্কিন নাগরিকরা। অর্থাৎ ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে ভারত ভ্রমণ করেন ৪ লাখ ২৯ হাজার ৮৬০ জন মার্কিন নাগরিক।

তালিকায় এরপরই রয়েছে বাংলাদেশের নাম। ২০২১ সালে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করেন ২ লাখ ৪০ হাজার ৫৫৪ জন বাংলাদেশি। এরপর যুক্তরাজ্য থেকে ১ লাখ ৬৪ হাজার ১৪৩ জন, কানাডা থেকে ৮০ হাজার ৪৩৭ জন এবং নেপাল থেকে ৫২ হাজার ৫৪৪ জন ভারত সফর করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ