শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সাগর পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ায় ১১১ রোহিঙ্গা শরণার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরের আচেহ প্রদেশের উপকূলে নারী ও শিশুসহ ১১১ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে হাজির হয়েছে একটি নৌকা। উত্তর আচেহ সরকারের মুখপাত্র হামদানি বলেন, ২৭ নারী ও ১৮ শিশুসহ যে ১১১ জন ইন্দোনেশিয়ায় পা রেখেছেন, তারা সকলেই সুস্থ আছেন। রয়টার্স

নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে, সমুদ্র যখন তুলনামূলক শান্ত থাকে তখন মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের দলে দলে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার দিকে নৌকা নিয়ে ছুটাতে দেখা যায়।

রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কয়েকশ রোহিঙ্গা আচেহতে পৌঁছতে সক্ষম হয়েছেন। অনেকে মাসের পর মাস সমুদ্রে কাটাতে হচ্ছে। মিয়ানমারে জন্ম হলেও রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ শরণার্থী হিসেবে বিবেচনা করে।

মুখপাত্র হামদানি আরো বলেছেন, তারা ইতোমধ্যে নৌকা থেকে নেমে গেছেন। তাদের সেবা শুশ্রূষা করা হয়েছে। হামদানি জানান, এসব রোহিঙ্গারা এখন কাছাকাছি একটি গ্রামে অবস্থান করছে। এদের নিয়ে কী করা হবে, তা ঠিক করতে কর্তৃপক্ষ মঙ্গলবার বৈঠকে বসবে।

২০১৭ সালে সামরিক দমনপীড়ন শুরু হওয়ার পর সাত লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে পালিয়ে যায়।

ওই দমনপীড়ন চলাকালে ব্যাপক হত্যাযজ্ঞ ও ধর্ষণের ঘটনা ঘটেছিল বলে ভাষ্য প্রত্যক্ষদর্শীদের। বিভিন্ন মানবাধিকার সংগঠন মিয়ানমারে সেনা নিপীড়নে হতাহত বেসামরিক ও জ্বালিয়ে দেওয়া ঘরবাড়ির হিসাব রাখছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ