শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বাংলাদেশ জমিয়তুল উলামার ইজতেমায় আসছেন সাইয়্যেদ মাহমুদ আসআদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোহেল রানা।। বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে এক ইসলাহি ইজতেমা আয়োজন করা হয়েছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর জামিআ ইকরা বাংলাদেশ (খিলগাঁও, চৌধুরীপাড়া) মাদরাসাতে এ ইসলাহি ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইসলাহি ইজতেমাতে প্রধান অতিথি হিসেবে থাকবেন শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমাদ মাদানি রহ.-এর পৌত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানি। প্রেসিডেন্ট, জমিয়তে উলামায়ে হিন্দ, ভারত।

বাংলাদেশ জমিয়াতুল উলামার সহ-সভাপতি মাওলানা সদরুদ্দিন মাকনুন জানান, আগামী ২০ নভেম্বর রোববার বাদ মাগরিব বয়ান করবেন, বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানি।

উক্ত ইসলাহী ইজতেমাতে সভাপতি হিসেবে থাকবেন, বাংলাদেশ জমিয়াতুল উলামার সভাপতি, জামিয়া ইকরা বাংলাদেশের মহাপরিচালক আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, খলিফা, ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসূল সায়্যিদ আসআদ মাদানী রহ.।

এছাড়া আরও বয়ান করবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম। এতে সর্বস্তরের মুসলিমকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জমিয়াতুল উলামার সভাপতি, জামিয়া ইকরা বাংলাদেশের মহাপরিচালক আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ