মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

গাইবান্ধা-৫ আসনের ভোটে ৭২ ঘন্টা বাইক চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটের এলাকায় তিন দিনের (৭২ ঘণ্টা) জন্য বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (২ জানুয়ারি) মধ্যরাত ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এছাড়াও ট্রাক, পিকআপ চলাচল বন্ধ থাকবে ৩ জানুয়ারি রাত ১২টা থেকে ৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল হবে।

সাংবাদিক, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিদর্শক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজের জন্য যানবাহন চলাচলে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অন্যান্য জরুরি প্রয়োজনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

জেলা প্রশাসকের মাধ্যমে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা পাঠিয়েছেন। অন্যদিকে যন্ত্রচালিত নৌযান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে।

আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। নির্বাচনে মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাঘাটা ও ফুলছড়ি দুটি উপজেলা নিয়ে এ সংসদীয় আসন গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটার ১০টি ইউনিয়নে ২ লাখ ২৫ হাজার ৭০ জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ