শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

নতুন মাদরাসা প্রতিষ্ঠাতাদের প্রতি মাওলানা থানবি রহ় এর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

একলোক আল্লামা থানবি রহ় এর কাছে এসে তিনি একটি নতুন মাদরাসা চালু করেছেন জানালেন৷ মাদরাসার নিয়ম-নীতি, সুযোগ-সুবিধা, লেখাপড়ার মান বর্ণনাসহ আরো অন্যান্য বৈশিষ্ট্য বেশ সময় নিয়ে বলতে থাকলো৷ নতুন মাদরাসা চালু হওয়ায় সেখানে বড় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলো সেটিও আল্লামা থানবী রহ় এর কাছে ব্যক্ত করলেন৷

আল্লামা থানবি রহ় ধৈর্যের সাথে তার কথাগুলো শুনতেছিলেন৷ একপর্যায়ে তাকে থামিয়ে বললেন, আচ্ছা! এগুলো বলার পিছনে তোমার আসল উদ্দেশ্যটা কী বলো? তুমি জানো এভাবে বলার কারণে শয়তান ধোঁকা দেওয়ার পথ পেয়ে যায়৷ শয়তান এই সুযোগে আত্মতৃপ্তি, অহংকার, খোদপছন্দী এসব বদস্বভাবগুলোকে তোমার মধ্যে অনুপ্রবেশ করিয়ে দেয়৷ ফলে একসময় তোমার কারণেই মাদরাসার ক্ষতি হয়ে যায়৷ অথচ, প্রথমে তুমি মাদরাসাটি চালু করেছিলে জাতির উপকারের জন্যে৷

হজরতের কথা শুনে লোকটি বললো, হজরত! আমার অন্তরে তো এসব উদ্দেশ্য নেই৷

আল্লামা থানবি রহ় তাকে সতর্ক করতে গিয়ে বললেন, এই! তুমি তোমার নফসের সূক্ষ্ণ চক্রান্তের বিষয়ে কী জানো? তুমি নিজের নফসকেই চিনো না৷ জেনে রেখো!

আধ্যাতিক জগতের অনেক বিজ্ঞ-প্রাজ্ঞ মনীষীদেরকেও নফস অনেক সময় নেকনিয়তে ধোঁকা দিয়ে বসে৷ অনেক সময় নফসের এসব গোপন কৌশল তাঁদেরও অনুভূতির বাইরে থেকে সময়ে সুযোগে ধোঁকা দিতে থাকে৷ সুতরাং নফসের এসব চক্রান্তের বিষয়ে আমাদের সজাগ-সচেতন থাকতে হবে৷ যেনো আমাদের দ্বারা দীনের কোনো ক্ষতি হয়ে না যায়৷ সূত্র: আল-ইফাজাতুল ইয়াওমিয়্যা৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ