শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

৬০ টাকায় চি‌নি, ১১০ টাকায় সয়াবিন তেল বিক্রি শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ মঙ্গলবার থেকে এক কোটি পরিবার কার্ডধারীর মধ্যে সাশ্রয়ী দামে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক সার্ভিস কমিশনের উত্তর গেটে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি মাসের জন্য ঢাকা মহানগরসহ সারা দেশে এ তিন পণ্য বিক্রি করা হবে। শুধু পরিবার কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তারা টিসিবির পণ্য কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা এবং ডাল ৬০ টাকা দরে বিক্রি করা হবে।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ