শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিশ্বের উন্নত দেশগুলোতেও বিদ্যুতের দাম বেশি : কামরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্য নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার করছে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাড. কামরুল ইসলাম বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতেও বিদ্যুতের দাম বেশি। তবে, কৃষক ও কৃষিকে বাঁচাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশে যাতে খাদ্যসংকট না হয় সেজন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর থানা কৃষক লীগ কর্তৃক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল। জঙ্গিগোষ্ঠীকে মদদ দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে তারা। কিন্তু গ্যাস বা বিদ্যুৎ যা কিছু নিয়েই বিএনপি আন্দোলন করুক না কেন, তারা সফল হবে না। দেশের জনগণ আজ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদের সব আস্ফালন ব্যর্থ করে দেবে আওয়ামী লীগ।

নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কখনও বাংলার মাটিতে আসবে না। শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি নির্বাচনে অংশ নেবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

সরকার পরিকল্পিতভাবে বৈশ্বিক সংকট মোকাবিলা করছে দাবি করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, মানুষ কিছুটা কষ্টে আছে সেটা বিশ্বাস করি। তবে এ সংকট কেটে যাবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, এক-এগারোর কুশীলবরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা অনির্বাচিত সরকার ক্ষমতায় আনতে চায়। তারা দেশকে ধ্বংস করতে চায়। দেশকে পিছিয়ে দিতে চায়। কিন্তু সরকার চায় স্মার্ট বাংলাদেশ গড়তে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ