বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

‘সসম্মানে ক্ষমতা থেকে বিদায় নিন’ -আওয়ামী লীগকে ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, সসম্মানে ক্ষমতা থেকে বিদায় নিন। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় জনগণ আপনাদের বিদায় করে দিবে।

শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যলায়ের সামনে অসহায়-দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণের পূর্বে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা বিদায় না নিলে যেভাবে আইয়ুব খানকে বিদায় করেছে, এরশাদকে বিদায় করেছে, সেভাবে আপনাদেরকেও বিদায় করে দেবে জনগণ।

তিনি বলেন, আমরা আগে কেয়ারটেকার সরকারের অধীনে ভোট দিয়েছি, সেখানে কোনো গণ্ডগোল হয়নি। কখনো বিএনপি জিতেছে, কখনো আওয়ামী লীগ জিতেছে। কিন্তু এখন আওয়ামী লীগ নিজেদের অধীনে ভোট করে। কারণ, বার বার তাদেরকেই জিততে হবে।

তিনি অভিযোগ করেন, এখন আবার ইভিএম নামের একটা মেশিন বের করেছে। যাতে ভোট দিবেন ধানের শীষে আর তা চলে যাবে নৌকায়। এ মেশিনে ভোট দিলে একটা কাগজ দেয়ার কথা। কিন্তু সেটি দেয়া হবে না। ফলে আপনি কোথায় ভোট দিলেন তার ডকুমেন্ট থাকবে না।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ