বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

প্রিয়নবীর ভাষ্যানুযায়ী কিয়ামতের আগে অত্যধিক ভূমিকম্প হবে : শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||শায়খ আহমাদুল্লাহ||

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৩৮০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। আল্লাহ আমাদের নিহত মুসলিম ভাই-বোনদের শাহাদাতের মর্যাদা দান করুন, তাদের পরিবারকে ধৈর্যধারণের তাওফিক দিন। আহত-নিহতদের উদ্ধার কাজে যারা সহযোগিতা করছেন, আল্লাহ তাদের উত্তম বিনিময় দিন।

মানুষ যে কত অসহায়, মাঝেমধ্যে এই ধরনের কিছু ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়। এসব ঘটনা প্রমাণ করে— আমাদের অর্থ-বিত্ত, ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি মাটিতে মিশে যাওয়া এক মুহূর্তের ব্যাপার মাত্র; তবু আমাদের অহঙ্কারের অন্ত নেই, দাম্ভিকতার শেষ নেই। দুনিয়ার মোহে আমরা অন্ধ হয়ে আছি।

প্রিয়নবী (সা.)-এর ভাষ্যানুযায়ী কিয়ামতের আগে অত্যধিক ভূমিকম্প হবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে বড় বড় ভূমিকম্প হওয়া হাদীস দ্বারা প্রমাণিত। (সহীহ বুখারী-৯৮৯) কাজেই আমাদের উচিত, ভূমিকম্প বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দেখলে আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা এবং আখিরাতের সম্বল আহরণের চেষ্টা বাড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদের তাওফিক দিন। -লেখাটি লেখকের ফেসবুক থেকে নেয়া।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ