শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নামে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলামের নাম পাওয়া গেছে। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।

এর আগে গত ২০ মার্চ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। এর ভিত্তিতে ইন্টারপোল রেড নোটিশ জারির কথা শোনা গেলেও তালিকায় তার নাম দেখা যায়নি।

বৃহস্পতিবার রাতে ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খানের নাম পাওয়া গেছে। রেড নোটিশে আরাভ খানের বয়স ৩৫। জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সদস্য হত্যা মামলার আসামি গোপালগঞ্জের যুবক রবিউল ইসলাম পালিয়ে ভারতে গিয়ে নিজের নাম-জাতীয়তা পাল্টে সেখানকার পাসপোর্ট তৈরি করেন। সে পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই প্রতিষ্ঠানের মালিক আরাভ খান। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তার জুয়েলার্সের দোকান উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসানসহ অন্যান্য তারকাদের আমন্ত্রণ জানান। এরপরই আলোচনায় আসেন আরাভ খান। জানা যায় তিনি পুলিশ সদস্য হত্যা মামলার আসামি রবিউল ইসলাম।

তাকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফেরাতে পুলিশের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ