মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার এ সম্মেলন হবে। দ্বিতীয় দফার এ সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ ১১১টি দেশ আমন্ত্রণ পেয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এবার কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়া- এই চার দেশকে যৌথ আয়োজক হিসেবে যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ এই পাঁচ দেশে সম্মেলন হবে।

আমন্ত্রণ জানানো হবে সরকারি-বেসরকারি খাতের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের। আলোচনা হবে, কী করে গণতান্ত্রিক দেশগুলো নাগরিকদের তুলনামূলক ভালো সেবা দেয় এবং কী করে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলা করে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম গণতন্ত্র সম্মেলন আয়োজন করে বাইডেন প্রশাসন। সেবার শতাধিক সরকার গণতন্ত্র চর্চা এগিয়ে নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্তৃত্ববাদী শাসন মোকাবিলার জন্য প্রায় ৭৫০টি অঙ্গীকার করে। এবারের সম্মেলনে সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ