শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

মাত্র ১০ দিনে রাসুল সা. এর রওজা জিয়ারত করলেন এক কোটিরও বেশি মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান মাসের প্রথম ১০ দিনে পবিত্র মসজিদে নববিতে এক কোটির বেশি মুসল্লি ও দর্শনার্থী এসেছেন। এই সময়ে পবিত্র রওজা শরিফে এসেছেন ছয় লাখ ৭৫ হাজার ৯৮৩ জন।

সৌদি গেজেট জানায়, রমজানের প্রতিদিন মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইফতার দেওয়া হয়। রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববিতে ২৩ লাখের মতো ইফতার সামগ্রী এবং ১০ লাখ জমজম পানির বোতল বিতরণ করা হয়েছে।

পবিত্র রওজা শরিফ জিয়ারত করছেন বিপুল পরিমাণ মুসল্লি। বিপুল সমাগম নিয়ন্ত্রণ করতে নারী ও পুরষদের জন্য পৃথক সময়সূচী করা হয়েছে।

রমজান মাসের শুরু থেকে ১৯তম দিন পর্যন্ত সবার জন্য তা উন্মুক্ত থাকবে। এসব দিনে পুরুষরা রাত আড়াইটা থেকে ফজর নামাজ পর্যন্ত এবং সকাল সাড়ে ১১টা থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবে। আর নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং রাত ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জিয়ারত করতে পারবে। সূত্র: সৌদি গেজেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ