শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বিশ্বের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেক্সিকোতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বাজারের একাংশ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এপির।

মেক্সিকো সিটিতে অবস্থিত মার্কেটটিতে বৃহস্পতিবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় লাগে আগুন। কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

কর্তৃপক্ষ বলছে, একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অবশ্য শুক্রবার বাজারের অন্যান্য অংশের দোকানপাটের বেচাকেনা যথারীতি চলে। রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকায় অবস্থিত বাজারটি প্রায় আটশো একর এলাকাজুড়ে বিস্তৃত। বাজারের একাংশ পুড়ে যাওয়ার কারণে হাহাকার ব্যবসায়ীদের মধ্যে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ