শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মালয়েশিয়া থেকে কম দামে চিনি আনবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়া থেকে তুলনামূলক কম দামে চিনি কিনে আনার কথা জানিয়েছে সরকার। স্বল্পমূল্যে এ চিনি বিক্রি হবে খোলাবাজারে টিসিবির মাধ্যমে ।

বুধবার (১২ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সংক্রান্ত দুটি প্রস্তাব পাস করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এই তথ্য দেন।

তিনি বলেন, একটি প্রস্তাবে মালয়েশিয়ার ব্রিজো মেরিন এসডিএন বিএইচডির কাছ থেকে ৬৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ১২৫ টাকায় কেনা হবে ১২ হাজার ৫০০ টন চিনি। দেশের বন্দরে আসা পর্যন্ত প্রতি কেজির দাম পড়বে ৮৯ টাকা ৫০ পয়সা।

একই পরিমাণ চিনির আরও একটি চালান আসবে। এই প্রস্তাব অনুযায়ী প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৮ দশমিক ৭৪ টাকা।

টিসিবি রোজায় যেসব পণ্য বিক্রি করছে, তার মধ্যে একটি চিনি। ভর্তুকি মূল্যে পণ্যটি বিক্রি করা হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকা দরে। অর্থাৎ মালয়েশিয়া থেকে চিনি কেনা হলেও সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হবে স্বল্প আয়ের মানুষদের জন্য।

প্রসঙ্গত, গত দুই বছরে বাংলাদেশে যেসব পণ্যের দাম অনেকটাই বেড়েছে, তার একটি চিনি। দেশের বাজারে সরকার প্রতিকেজি খোলা চিনি ১০৪ টাকা এবং প্যাকেট চিনি ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও খোলা বাজারে চিনি বিক্রি হচ্ছে এর চেয়েও ৪/৫ টাকা বেশি দামে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ