শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

রামু রাজারকুলে ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা কোর্সের উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ভাষা সাহিত্যে প্রাজ্ঞ, সাংবাদিকতায় অভিজ্ঞ একনিষ্ঠ দাঈ ও আদর্শ কলমসৈনিক তৈরির লক্ষ্যে এতদঞ্চলের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় শুরু হয়েছে ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স।

বুধবার ( ১১ রমযান, ১২ মার্চ) আনুষ্ঠনিকভাবে এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে।

মাদ্রাসার তত্ত্বাবধানে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কোর্সে প্রশিক্ষকমণ্ডলীর মধ্যে রয়েছেন, ‘বার্তা ২৪ডটকম’-এর সহকারী সম্পাদক মাওলানা মুফতি এনায়েতুল্লাহ, ‘ঢাকা মেইল’-এর বার্তা সম্পাদক ও ‘লেখকপত্র’ সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর, ‘আওয়ার ইসলাম’-এর সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব।

মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষকমণ্ডলী মাতৃভাষা বাংলার যথার্থ চর্চা এবং সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকাশধারায় এ কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, ‘পুষ্পকলি’ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ও সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক কওছর, শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলম, ঢাকার মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষক মুফতি আব্দুল আজিজ কাসেমী, ‘মাসিক নকীব’-এর সহযোগী সম্পাদক মাওলানা সাঈদ আবরার নদভীসহ বিশিষ্টজনেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নবীণ-প্রবীণ আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক-সাহিত্যিক ও নবীন লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এ প্রশিক্ষণ কোর্স আজ বিকেলে সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ