দেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের পরীক্ষা শেষ হয়েছে আজ ৩৫ দিন হলো। ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন এবারের পরীক্ষার্থীরা। কবে প্রকাশিত হবে দাওরায়ে হাদিসের ফলাফল?
দেশের কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস (ইসলামিক স্টাডিজ ও আরবি মাস্টার্স সমমান) পরীক্ষা শুরু হয়েছিল বুধবার, (১২ ফেব্রুয়ারি ২০২৫)। এবং শেষ হয় সোমবার (২৪ মার্চ)।
এবার সারা দেশে ৩১৭ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মোট পরীক্ষার্থী ছিল ৩২৭১৪ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ১৭৭৪৩ জন এবং ছাত্রী ১৪৯৭২ জন।
সম্প্রতি আল-হাইয়াতুল উলয়ার অফিস ব্যবস্থাপক, মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৪৪৬ হিজরীর তাকমীলের পরীক্ষার ফ