বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারীদের আসন ১০০ করার সিদ্ধান্ত বৈষম্যমূলক: মাওলানা জালালুদ্দীন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাব্বির আহমদ খান

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার জোর তৎপরতা চলছে। এটাকে সংবিধান, সংসদীয় নিয়ম এবং রাজনৈতিক ঐক্যমতের পরিপন্থী বলে মনে করছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মতে, এই সিদ্ধান্ত একতরফা এবং গণআকাঙ্ক্ষার বিপরীত।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনে নারী-পুরুষ সকলেই সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর বাইরে অতিরিক্ত ৫০টি সংরক্ষিত নারী আসন পূর্বে ছিল, যা দলীয় অনুপাত অনুযায়ী নির্ধারিত হতো। কিন্তু এখন সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হচ্ছে, যা প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক বৈষম্য তৈরি করছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, সংরক্ষিত নারী আসনকে ৫০ থেকে ১০০-তে উন্নীত করার পরিকল্পনা অযৌক্তিক ও অগণতান্ত্রিক। কারণ, ৩০০ আসনেই নারীরা মনোনয়ন পেতে ও জয়ী হতে পারেন। আলাদাভাবে ১০০ আসন সংরক্ষণ মানে হলো নারী-পুরুষের মধ্যে প্রকৃত প্রতিযোগিতার সুযোগ কমিয়ে দেওয়া এবং একটি বর্ধিত কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়া, যা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল চেতনার সাথেও সাংঘর্ষিক।

সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়া সরকার একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলে মনে করেন মাওলানা জালালুদ্দীন আহমদ। বাংলাদেশ খেলাফত মজলিসের দাবি, সংরক্ষিত নারী আসন পূর্বের মতো ৫০টিই থাকতে হবে, এর বেশি নয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে বলেন, যদি সরকার জনগণের ইচ্ছা ও রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে এই প্রস্তাব পাশ করে, তখন আমরা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ